যমুনা ভাঙনে পাবনার বেড়া উপজেলার শ্রী পূর্বদিয়া মুন্সীপাড়া উপজেলার শত শত একর ফসলি জমি, রাস্তা-ঘাট, কালভার্ট, মসজিদ,মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বহু স্থাপনা বিলীন হয়ে গেছে। এখানকার হাজার হাজার মানুষ এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
কেউ আশ্রয় নিয়েছেন বেড়ি বাঁধের উপর, আবার কেউ কেউ পরিবার পরিজন নিয়ে মাথা গোঁজার জায়গা নিয়েছেন অন্যের জায়গা-জমির উপর।
নদী ভাঙন প্রবণ এলাকাবাসীর অনেকে জানিয়েছেন, খেয়ে না খেয়ে খোলা আকাশের নিচে আমরা জীবনযাপন করছি। স্থানীয় বাসিন্দা শহীদুল ইসলাম বলেন, ‘গত কয়েক বছরে দফায় দফায় সর্বনাশা যমুনার কড়াল গ্রাসে আমরা এখন নিঃস্ব। কীভাবে কাটাব সামনের দিনগুলো।’
বেড়া উপজেলা চেয়ারম্যান আঃ কাদের জানান, উপরে যোগাযোগ করেছি, দু’একদিনের মধ্যে ত্রাণসামগ্রী ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।
