উখিয়ায় সাড়ে ৫ হাজার ভোটারের যাচাই-বাছাই শুরু

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২২:১৯
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে উখিয়ার ৫ ইউনিয়নে সাড়ে ৫ হাজার ভোটারের যাচাই-বাছাই শুরু হয়েছে। গত রবিবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম আগামী ১৬ জুলাই পর্যন্ত চলবে বলে উল্লেখ করে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা জানান, যাচাই-বাছাইয়ের মধ্যে যে সমস্ত ভোটার বাদ পড়বে তাদের ব্যাপারে গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠ পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে পুনঃতদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের পরবর্তীতে যাচাই-বাছাই কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। গত ১৫ জুন থেকে ২৪ জুন পর্যন্ত ১০ দিন এ উপজেলার রাজাপালং, পালংখালী, রত্নাপালং, হলদিয়াপালং ও জালয়াপালং ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলে। এ সময় তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে প্রায় ৫৩৫০ জন ভোটারের তথ্য সংগ্রহ সম্পন্ন করে। গত ৭ জুলাই যাচাই-বাছাই কমিটি ওই সব ভোটারের প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও কাগজপত্র আছে কিনা তা তদন্তের কাজ শুরু করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, ভূমি কর্মকর্তা, ডিজিএফআই, ডিএসবি, পুলিশ, বিজিবি, আনসার সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, রোহিঙ্গা জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা হওয়ার সুবাদে সীমান্ত এলাকায় অবস্থিত উখিয়া উপজেলায় হালনাগাদ কার্যক্রম বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে। প্রাপ্ত ভোটারের মধ্যে কোন রোহিঙ্গা আছে কিনা জানতে চাওয়া হলে উপজেলা নির্বাচন অফিসার মো. নূরুল ইসলাম জানান, এ পর্যন্ত কোন রোহিঙ্গার অস্তিত্ব