হরিণাকুন্ডুতে জামায়াত শিবিরের ৬ কর্মী গ্রেফতার

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২২:৫৭
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে পুলিশ এক চরমপন্থি ক্যাডার ও ৬ জামায়াত শিবির কর্মীকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। হরিণাকুণ্ডু থানার ওসি এরশাদুল কবির চৌধুরী জানান, গ্রেফতারকৃত জামায়াত-শিবির কর্মীরা হচ্ছেন- হাসান আলি, আব্বাস আলি,আতিয়ার রহমান, আব্দুর রাজ্জাক, মশিয়ার রহমান ও নজরুল ইসলাম। তাদের বিরুদ্ধে থানায় সহিংসতার মামলা আছে। গ্রেফতারকৃত চরমপন্থি হচ্ছেন পোলতাডাঙ্গা গ্রামের ফারুক হোসেন। তিনি চরমপন্থি সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) ক্যাডার বলে ওসি জানান।