বৃষ্টিমুখর সিলেটে পরিবহন ধর্মঘট পালিত

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২২:৫৭
সিলেট বিভাগ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে মঙ্গলবার সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পরিবহন ধর্মঘট পালিত হয়। গতকাল ধর্মঘট চলাকালে সিলেট ছিল বৃষ্টিমুখর। তাই নগরীর রাস্তাঘাট ও বিভিন্ন আঞ্চলিক সড়ক এমনিতেই ফাঁকা হয়ে যায়। সকাল থেকে টানা বৃষ্টি হয় বেলা আড়াইটা পর্যন্ত। রাস্তাঘাটে বৃষ্টির পানি জমে যায়। উপরন্তু ধর্মঘটের কারণে রমজানের দিনে মানুষের দুর্ভোগ আরো বেড়ে যায়। উল্লেখ্য, ২৩ জন পরিবহন শ্রমিককে চাকরিচ্যুত করা, প্রবাসী মুজিবুর রহমানের সাথে গাড়ি চালক সোহেল নিখোঁজ হওয়া এবং সিএনজি অটোরিকশা চালক জাহাঙ্গীর হত্যার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।