মঙ্গলবার সেহরির সময় যশোর শহরের লোন অফিস পাড়ার সদর পুলিশ ফাঁড়ির পাশে একটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে মত্স্য ব্যবসায়ী জিয়াউরের বাড়ি থেকে প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে ১২ জনকে আটক করেছে।
জিয়াউর রহমান জানান, মঙ্গলবার ভোরে ১৪/১৫ জনের একদল ডাকাত জানালা ভেঙ্গে ভেতরে ঢুকে তাদের জিম্মি করে ৯৫ হাজার টাকা ও আড়াই ভরি ওজনের স্বর্ণালংকারসহ ২ লাখ ৯৯ হাজার টাকার মালামাল নিয়ে যায়। মঙ্গলবার থানায় অভিযোগ দেয়ার পর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে। এদের মধ্যে দুইজনকে শনাক্ত করেছে ঘটনার শিকার পরিবারের সদস্যরা। এ দুইজন হলো- খায়রুল ও মফিজুর। এরা দুইজন ঐ ভবনের তৃতীয় তলায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিল।
