গল্প নয় সত্যি

হাম্পটি ডাম্পটি হ্যাড এ গ্রেট ফল

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ১৮:৩২
প্রায় প্রতিটি ভাষাতেই শিশুদের জন্য ?নিজস্ব কিছু ছড়া বা কবিতা থাকে। আর ইংরেজি ভাষার এমনই একটি জনপ্রিয় কবিতা হলো ‘হাম্পটি ডাম্পটি স্যাট অন এ ওয়াল/হাম্পটি ডাম্পটি হ্যাড এ গ্রেট ফল।’ নানা সময়ে এই কবিতাটি যেমন বিশ্বের বিভিন্ন দেশে নানাভাবে অনুদিত হয়েছে, তেমনি শিশুতোষ নানা ভিডিও আর স্থাপনাতেও স্থান পেয়েছে হাম্পটি ডাম্পটি নামের কাল্পনিক চরিত্রটির দেয়াল থেকে পড়ে যাওয়ার গল্পটি। তবে সাম্প্রতিক সময়ে যে কারণে ছড়া কবিতার এই চরিত্রটি আবারও সংবাদমাধ্যমে উঠে এসেছে সেটি হলো আমেরিকার একটি থিম পার্কে স্থাপিত ভাস্কর্য থেকে সত্যিকার অর্থেই হাম্পটি ডাম্পটির পড়ে যাওয়া। ঘটনার বিবরণে জানা যায়, অরিগন অঙ্গরাজ্যের স্যালিনে অবস্থিত এন?চ্যান্টেড ফরেস্ট সংলগ্ন এই থিম পার্কটিতে সেই ১৯৭০ সালে? তৈরি করা হয়েছিল হাম্পটি ডাম্পটির কবিতা অনুকরণে স্থাপিত এই ভাস্কর্যটি যেখানে কবিতার লাইনের মতোই হাম্পটি ডাম্পটি চরিত্রটিকে বসে থাকতে দেখা যায় একটি চার-পাঁচ ফুট উঁচু দেয়ালের ওপর। মূলত থিম পার্কটির যাত্রা শুরুর পর থেকেই সেখানে ঠাঁই কওে নেওয়া এই হাম্পটি ডাম্পটির ওপর কালের ব্যবধানে বেশ কয়েকবার রঙের প্রলেপ পড়লেও কখনো বড় ধরনের কোনো সংস্কার করতে হয়নি। তবে সম্প্রতি হাম্পটি ডাম্পটির এই ভাস্কর্যটির দেয়ালে বসে ছবি তোলার পোজ দিতে গিয়ে দু’জন ব্যক্তি দেয়াল এবং হাম্পটি ডাম্পটিসহ নিচে পড়ে যান। আর এতেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয় হাম্পটি ডাম্পটি। এদিকে সিমেন্টের তৈরি এই হাম্পটি ডাম্পটি যিনি বানিয়েছিলেন সেই ভাস্কর শিল্পী টফটের বয়স এখন ৮৪ হলেও তিনি এই হাম্পটি ডাম্পটিটি পুনরায় তৈরি কওে দেবেন বলে জানিয়েছেন। আর এজন্য প্রয়োজনীয় অর্থের পুরোটাই নিজে থেকে বহন করতে রাজি হয়েছেন ছবি তুলতে যেয়ে ভাস্কর্যটি ভেঙ্গে ফেলা দুই ব্যক্তি।