বিনোদন ডেস্ক
্বঅভিনয় থেকে অনেকদিন নিজেকে দূরে রেখেছিলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। ভক্তদের অপেক্ষা ছিল কবে ফিরবেন তাঁদের প্রিয় নায়িকা। তবে এবার সেই অপেক্ষা শেষ হতে যাচ্ছে। পর্দায় ফিরছেন তিনি। কিন্তু সিনেমা দিয়ে নয়, ওয়েব সিরিজের মাধ্যমে বলিউডে ক্যামব্যাক করতে যাচ্ছেন এই অভিনেত্রী। ওয়েব সিরিজটির নাম ‘কাফির’। সত্য ঘটনা অবলম্বনে এই ওয়েব সিরিজটির ট্রেলার গত মঙ্গলবার মুক্তি পেয়েছে। ট্রেলারটিতে দেখানো হয়েছে ভারতীয় এক নারী ও তাঁর ছোট্ট মেয়ের পাকিস্তানের কাশ্মিরে জেলে আটকে থাকার এক হূদয়বিদারক কাহিনি। ভারতীয় সেই নারীর চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলবেন দিয়া মির্জা এবং তাঁর বিপরীতে দেখা যাবে মোহিত রায়নাকে।
সোনম নায়েরের পরিচালনায় ওয়েব সিরিজটি কাহিনি লিখেছেন রাজি খ্যাত লেখক ভবানী আয়ার। আগামী ১৫ জুন ওয়েব সিরিজটি মুক্তি পাবে।
