এনসিসি ব্যাংকের চেয়াম্যান মো. নুরুন নেওয়াজ সেলিমের মেয়াদ পুনর্বার বর্ধিত করা হয়েছে। সমপ্রতি এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। নুরুন নেওয়াজ সেলিম চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এছাড়া তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক ও চেয়াম্যান। — প্রেস বিজ্ঞপ্তি
