এইচপি পণ্যে ঈদ হৈ হুল্লোড়

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২১:০৯
ঈদুল ফিতরে এইচপি পণ্যে ‘ঈদ হৈ হুল্লোড়’ উপহার দিচ্ছে কম্পিউটার সোর্স। এইচপি নোটবুক, ডেস্কটপ, ওয়ার্কস্টেশন, প্রিন্টার, কালি ও টোনারে গ্রাহক পর্যায়ে এই অফার দেওয়া হচ্ছে। অফারে এইচপি এলিটবুক ও জেডবুকে এক হাজার টাকার গিফট ভাউচার পাবেন ক্রেতারা। এইচপি প্যাভিলিয়ন, প্রোবুক ও লেজার জেট প্রিন্টারে ৭০০ টাকার এবং কোরআইথ্রি পর্যন্ত নোটবুকে, ওয়ার্কস্টেশন ও ডেস্কটপ পিসিতে ৫০০ টাকার গিফট ভাউচার দেওয়া হচ্ছে। আর এইচপি কার্টিজ কিনলে উপহার দেওয়া হচ্ছে একটি গ্লাস।