সোর্স এজ লিমিটেড বাজারে এনেছে ক্রিয়েটিভ ব্র্যান্ডের ই-২৬০০ মডেলের ২.১ স্পিকার। হাই কোয়ালিটি অডিওর জন্য এতে রয়েছে শক্তিশালী বেজ ও ৬ ইঞ্চি ড্রাইভার। সামনের দিকে রয়েছে পাওয়ার প্যানেল, ভলিউম কন্ট্রোলার, ৩.৫ মিলিমিটার ইনপুট জ্যাক, আরসিএ ইনপুট, হেডফোন আউট। এটি পেনড্রাইভ বা মেমোরি কার্ড থেকেও গান চালাতে পারে। রয়েছে এফএম রেডিও। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৪,২৫০ টাকা।
