সড়ক ও জনপথ অধিদপ্তরের ৭০৫৯ ওয়ার্কচার্জড শ্রমিক-কর্মচারী ২৫/৩০ বছর ধরে চাকরি করছেন। অথচ তাদের চাকরি স্থায়ী করা হয়নি। যার ফলে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। এমনও ঘটনা রয়েছে, চাকরিরত অবস্থায় কোনো ওয়ার্কচার্জড শ্রমিক মারা গেলে তার দাফনের টাকাও চাঁদা তুলে দিতে হয়। এই হচ্ছে বর্তমান অবস্থা। এ অবস্থায়, তাদের চাকরি স্থায়ীকরণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
মোহন কবিরুল,
তেজগাঁও, ঢাকা
