চাঁদপুর মতলব উত্তর উপজেলায় রমজানের শুরুতে বিভিন্ন দ্রব্যের মতো কাঁচাবাজারেও দাম বেড়েছে। এর মধ্যে প্রথম রমজান থেকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি হারে। কোথাও আবার এর চেয়ে বেশি। এছাড়া ইফতারে ব্যবহার হওয়া ছোলা, মটর ডাল, ভোজ্যতেল, কালো বেগুন, শসাসহ বিভিন্ন শাক-সবজির দামও বৃদ্ধি পেয়েছে। অনেক কৃষক রমজানে মূল্য পাওয়ার আশায় কালো বেগুন, শসাসহ অন্যান্য শাক-সবজির আবাদ করেছে। উপজেলার বিভিন্ন হাট-বাজারে কাঁচামরিচের মূল্য অস্বাভাবিক বৃদ্ধিতে ক্রেতারা হতাশ।
