ঝিনাইগাতীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২১:২০
শেরপুর ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ খোকার বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব এনেছে ইউনিয়নের সকল সদস্যারা। অনাস্থা প্রস্তাবে বলা হয়েছে ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ খোকা সকল সদস্যদের বাদ দিয়ে ভুয়া রেজুলেশনের মাধ্যমে ইউনিয়নের পরিষদের সকল কর্মকাণ্ড তিনি একা পরিচালনা করে আসছেন। তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি সরকারি সম্পদ লুটপাটসহ নানা অভিযোগ এনে ইউনিয়ন পরিষদের ১২ জন সদস্য এ অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক অনাস্থা প্রস্তাবের পত্র পেয়েছেন এবং আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।