নেশার টাকা না পেয়ে আত্মহত্যা

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২১:২১
জয়পুরহাটের কালাইয়ে নেশার টাকা না পেয়ে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার পুনট গ্রামের মালিপাড়া সুমন্তের ছেলে নেশাগ্রস্ত প্রদীপ (১৮) নামের এক যুবক মঙ্গলবার পরিবারের সদস্যদের কাছে হিরোইন কেনার জন্য টাকা চাইলে তাদের সাথে ঝগড়া হয়। নেশার টাকা জোগার করতে না পেরে ক্ষোভে অভিমানে ঐ দিন রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কালাই থানা পুলিশ গতকাল বুধবার ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।