এখন লক্ষ্য ২০১৮’র রাশিয়া : পেলে

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২১:২২
ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের শোচনীয় হারটির পর বলেছেন যে, ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে সেলেচাওরা তাদের ষষ্ঠতম বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করবে। পেলে নিজের টুইটার একাউন্টে লেখেন, ‘রাশিয়া থেকে আমরা ষষ্ঠ শিরোপা জয় করে আনব। আমি জার্মানদের অভিনন্দন জানাচ্ছি। আমি সব সময় বলে থাকি ফুটবলের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে থাকে বিষ্ময়। পৃথিবীর কেউ এই ফলাফল আশা করেনি।’ ব্রাজিলের আশা ছিল এই টুর্ণামেন্টেই তাদের পাঁচবারের শিরোপা জয়ের রেকর্ডকে আরো একধাপ বাড়িয়ে নিতে পারবে। কিন্তু ১৯৫০ সালের মত আবারো নিজেদের মাটিতে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হল সেলেচাওদের। বাসস/এএফপি