আইন পেশায় আসতে চাইলে

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২১:২৯
আইন বিষয়ে শিক্ষা প্রদান করে আসছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সোনারগাঁও ইউনিভার্সিটি। এখানে আইন অনুষদে বর্তমানে যে কোর্সগুলোতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে সেগুলো হলো—চার বছর মেয়াদি এলএলবি (সম্মান), দুই বছর মেয়াদি এলএলবি (পাস) প্রোগ্রাম, এক বছর মেয়াদি এলএলএম (মাস্টার্স) প্রোগ্রাম এবং দুই বছর মেয়াদি এলএলএম (মাস্টার্স) প্রোগ্রাম। শিক্ষাবিদ ও আইনজ্ঞ কর্তৃক এই অনুষদের একাডেমিক সিলেবাসগুলো প্রণীত এবং সব কার্যক্রম বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদিত। এই বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের শিক্ষক হিসেবে আছেন মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এবি মাহবুবুল ইসলাম এবং সহকারী অধ্যাপক হিসেবে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ সরফরাজ হামিদ। এখানে রয়েছেন সুদক্ষ ও পূর্ণকালীন শিক্ষক। আইন বিষয়ে শিক্ষার্থীদের সম্যক ধারণা দেওয়ার লক্ষ্যে এখানে আইনের অধ্যাপক, বিচারপতি, বিচারক, আদালতে কর্মরত আইনজীবী, ব্যারিস্টার প্রমুখের সমন্বয়ে শিক্ষক শ্রেণী রয়েছে। এখানে নিয়মিত বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপের আয়োজন করা হয়। এসব সেমিনার, ওয়ার্কশপে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা আইনের বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক দিক সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পারে। ভবিষ্যতের একজন সফল আইনজীবী হিসেবে শিক্ষার্থীরা যাতে আইনের যেকোনো ঝুঁকি মোকাবেলা করতে পারে সেজন্য এখানে ‘বার প্র্যাকটিশনার্স ট্রেনিং প্রোগ্রাম (BPTC)’ নামে একটি কোর্স রয়েছে। এ কোর্সে শিক্ষার্থীদের আদালতের কার্যধারা, বিভিন্ন ধরনের ড্রাফটিং, অ্যাডভোকেসি ইত্যাদি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। সম্প্রতি এ কোর্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। ফলে গ্র্যাজুয়েটরা যখন এই বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি গ্রহণ করে, তখন পুঁথিগত জ্ঞানের পাশাপাশি আদালতে প্র্যাকটিশনার আইনজীবী হিসেবে কাজ শুরু করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আইন বিষয়ের অনেক মূল্যবান গ্রন্থ ও রেফারেন্স বই লাইব্রেরিতে রয়েছে। লাইব্রেরিতে ডিএলআর, বিএলবি, বিএলসি. এমএলআর, এডিসি ইত্যাদিসহ বাংলাদেশের সব ‘ল’ জার্নালের আপ-টু-ডেট কপি রয়েছে। এ ছাড়া এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে বেশকিছু আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম। খরচ :৪ বছর মেয়াদি কোর্সের খরচ তিন লাখ ১৫ হাজার টাকা ও ২ বছর মেয়াদি কোর্সের খরচ ৯০ হাজার টাকা। এসএসসি ও এইচএসসি (চতুর্থ বিষয় ছাড়া) পরীক্ষায় জিপিএ ১০ থাকলে টিউশন ফিতে ৮০ শতাংশ ছাড়, জিপিএ ৯-৯.৯৯ পেলে ৫০ শতাংশ ছাড়, জিপিএ ৮-৮.৯৯ পেলে ২৫ শতাংশ ছাড় এবং জিপিএ ৭-৭.৯৯ পেলে ১০ শতাংশ ছাড় রয়েছে। যোগাযোগ :০১৭৮০৩৩০০৬৬।