প্রশ্ন :আমি বর্তমানে একটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি। আমি বিবিএতে পড়ছি। আমার মেজর বিষয় মার্কেটিং। কিন্তু আমি ভবিষ্যতে ব্যাংকে ক্যারিয়ার গড়তে চাই। এর জন্য বাড়তি কী পড়ালেখা করতে হবে? ব্যাংকের জন্য আলাদা কোন কোর্স করলে আমার জন্য উপকার হবে?
মো. আশরাফ কায়সার
বাড্ডা, ঢাকা।
উত্তর :ব্যাংকে চাকরির জন্য বিবিএ নিয়ে পড়লে এমনিতেই বাড়তি সুবিধা পাওয়া যায়। মার্কেটিং মেজর হলেও তাতে কোনো সমস্যা নেই। তবে সাথে সাথে ব্যাংকের চাকরির পরীক্ষার প্রশ্ন সংগ্রহ করে সেই অনুযায়ী প্রস্তুতি শুরু করা যেতে পারে এখন থেকেই। আর ব্যাংকের জন্য আলাদা করে কোর্স করতে চাইলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) চার বছর মেয়াদি কোর্স করা যেতে পারে। এর জন্য আলাদা করে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হয়। এই কোর্সটি করতে চাইলে ব্যাংকে ক্যারিয়ার গড়া অনেকটাই সহজ হয়ে যায়। কাজেই ব্যাংকে লক্ষ্য রেখে ক্যারিয়ার গড়তে চাইলে বিআইবিএম-এ ভর্তির জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন।
প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা? অর্থাত্ ক্যারিয়ার গঠন সংক্রান্ত যেকোনো প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা :বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : [email protected]
