সুন্দরগঞ্জে গম সংগ্রহে অনিয়মের তদন্ত অনুষ্ঠিত

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২১:৪৩
উপজেলায় সরকারিভাবে গম সংগ্রহ অভিযানে অনিয়মের তদন্ত অনুষ্ঠিত হয়েছে। সরকার প্রান্তিক চাষিদের নিকট থেকে সরাসরি গম সংগ্রহের লক্ষ্যে এ উপজেলায় ৫শ’ টন গম সংগ্রহের বরাদ্দ দেয়। এদিকে ইউএনও আবু রাফা মোহাম্মদ আরিফ ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল করিম মিয়ার যোগসাজশে প্রান্তিক চাষিদের নিকট থেকে তা সংগ্রহ না করে কিছু সংখ্যক কালোবাজারি ও মজুদদারের নিকট থেকে সংগ্রহ করা হয়েছে। এতে করে প্রান্তিক চাষিরা গমের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছে। এ নিয়ে আওয়ামী লীগ উপজেলা শাখার সহঃ দপ্তর সম্পাদক চন্দ্র কুমার রায়, কৃষিমন্ত্রী মহোদয় ও জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করলে গতকাল বুধবার অতিরিক্ত জেলা প্রশাসক আবু বক্কর সিদ্দিক বিষয়টি তদন্ত করেন। এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সাথে কথা হলে তিনি জানান, সরকারি বিধি মোতাবেক গম সংগ্রহ করা হয়েছে।