বোমা লক্ষ্যভ্রষ্ট বেঁচে গেলেন আ’ লীগ নেতা

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২২:০৮
যশোর অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র ফারাজী এনামুল হক বাবুলের উপর বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার নওয়াপাড়া বাড়ি থেকে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে উপজেলা জামে মসজিদের নিকট পৌঁছালে একটি মোটর সাইকেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা নিক্ষেপ করে। এ সময় তিনি দৌড়ে মসজিদে আশ্রয় নিলে অল্পের জন্য প্রাণে রক্ষা পান। বোমার আঘাতে ডান পায়ে আঘাত পেয়েছেন। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্যা খবির আহম্মেদ বলেন, ঘটনার পর তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি।