নীলফামারীতে ভিজিএফ নিয়ে তেলেসমাতি ডিমলায় ৪২ বস্তা চাল আটক

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২২:০৯
ভিজিএফ নিয়ে গোটা জেলায় শুরু হয়েছে তেলেসমাতি কারবার। হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য দেয়া ভিজিএফ কার্ড প্রদানে শুরু হয়েছে ব্যাপক অনিয়ম। টাকার বিনিময়ে কার্ড প্রদান, হতদরিদ্রদের বাদ দিয়ে সুস্থদের এবং নিজ আত্মীয়স্বজনের নামে কার্ড প্রদান ছাড়াও ওজনে কম দেয়ার অভিযোগ উঠেছে জেলা জুড়ে। এদিকে মঙ্গলবার রাতে ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের গোডাউনের হাট এলাকার একটি গুদাম ঘর থেকে ভিজিএফ’র ৪২বস্তা চাল আটক করা হয়। এব্যাপারে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভিজিএফ চালের বস্তা পাওয়া গেলে ঘরটি সিলগালা করে দেয়া হয়েছে এবং ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।