সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২২:১০
সিরাজগঞ্জের স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত হায়দার আলী (৩৮) রায়গঞ্জ উপজেলার পূর্ণা গ্রামের যাদব আলীর পুত্র। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক ফজলে খোদা নাজির বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন। উল্লেখ্য, ২০১০ সালের ২৯ মার্চ রাতে পারিবারিক কলহের জের ধরে হায়দার আলী তার স্ত্রী আসমা খাতুন (৩০)কে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা হায়দার আলীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে।