জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক লাঞ্ছিত

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২২:১২
জীবননগর শহরে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার একপর্যায়ে ছাত্র ও যুবলীগের কতিপয় নেতৃবৃন্দের তোপের মুখে পড়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত হয়েছেন। এ সময় ছাত্র ও যুবলীগ নেতৃবৃন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেনকে গালিগালাজ করে তার কাজে বাধাদান করে। জেলা ছাত্রলীগের সাবেক সদস্য খায়রুল বাশার শিপলুর মোটরসাইকেল চেকিংকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ঘটনার একপর্যায়ে লাঞ্ছিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজ বন্ধ করে চলে যান।