জাতীয় পার্টির (জেপি) রাঙ্গামাটির আহ্বায়ক কমিটি অনুমোদন

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২২:২০
জাতীয় পার্টির (জেপি) রাঙ্গামাটি জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও মহাসচিব শেখ শহীদুল ইসলাম। উদয় বড়ুয়াকে আহ্বায়ক ও রেজাউল আলম মাস্টারকে সদস্য সচিব করে গতকাল বুধবার ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সকল উপজেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় প্রতিনিধিদের উপস্থিতিতে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে। খুলনা মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন জাতীয় পার্টির (জেপি) খুলনা মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটি গতকাল অনুমোদন দেয়া হয়েছে। শাহিন আজাদকে প্রধান সমন্বয়কারী, এমএস রাশিদা করিমকে আহ্বায়ক ও চৌধুরী হাবিবুর রহমানকে সদস্য সচিব করে ৫৯ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। এ কমিটিকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে খুলনা মহানগরের সকল ওয়ার্ড কমিটি গঠনপূর্বক কেন্দ্রীয় প্রতিনিধিদের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। -প্রেস বিজ্ঞপ্তি