ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের তৃতীয়তলায় (সেমিনার রুমে) গত মঙ্গলবার ঢাকা ইউনিভার্সিটি সু্বডেন্টস অ্যাসোসিয়েশন অব ফুলবাড়িয়ার (ডিইউসেফ) ইফতার মাহফিল ও আলোচনা সভা সংগঠনের সভাপতি মো. মোবারক হোসাইন শিশিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এহসানুল কবির ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সমিতি ঢাকার প্রধান নির্বাহী উপদেষ্টা, বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার নির্বাহী সভাপতি মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল।
বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সমিতি ঢাকার সাবেক সভাপতি অধ্যক্ষ সিরাজুল ইসলাম, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বুলবুল। —প্রেস বিজ্ঞপ্তি
