বিজিবি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২২:২১
রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে গতকাল বুধবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লে. জে. মইনুল ইসলাম, আনসারের মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিম উদ্দীন, এনএসআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল শামছুল হক, সেনা সদরের সামরিক সচিব মেজর জেনারেল আনোয়ারুল মোমেন, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, র্যাব মহাপরিচালক মোখলেসুর রহমান, এসবি’র এডিশনাল আইজি জাবেদ পাটোয়ারীসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে বিজিবি’র সদর দপ্তরের সকল স্তরের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।