মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২২:২১
শামসুদ্দীন মোল্লা বঙ্গবন্ধুর আবাল্যবন্ধু, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, তত্কালীন পূর্ব পাকিস্তান সাংবাদিক সমিতির সাবেক সভাপতি, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য শামসুদ্দীন মোল্লার ২৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে শামসুদ্দীন মোল্লা স্মৃতি সংসদ, ফরিদপুরের উদ্যোগে শোক শোভাযাত্রা ও শহরের আলীপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে ্শামসুদ্দীন মোল্লার স্মরণ সভার আয়োজন করা হয়েছে। অপরদিকে আগামীকাল শুক্রবার বিকালে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে কোরআনখানি, স্মরণ সভা, মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী এবং শামসুদ্দীন মোল্লা স্মৃতি পদক প্রদান করা হবে। মো. জাবিদ আহসান সোহেল গাজীপুরের সাবেক সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছোট ছেলে মোবাইল অপারেটর কোম্পানি (আজিয়াটা) রবি’র সাবেক ভাইস প্রেসিডেন্ট মো. জাবিদ আহসান সোহেলের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে গাজীপুর সদর উপজেলার হায়দরাবাদ গ্রামে নিজ বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া আগামীকাল শুক্রবার হায়দরাবাদ রমনি কুমার পৈত উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।