জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে নথিবদ্ধ ব্যক্তিগত নম্বরের অমিল থাকায় ভোগান্তিতে পড়েছেন অনেকে। ভিসার জন্য আবেদন করে তারা বাড়তি প্রশ্নের মুখোমুখি হচ্ছেন।
জানা গেছে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, পাসপোর্টে ব্যক্তিগত নম্বরের আগে জন্মসন জুড়ে দিচ্ছে পাসপোর্ট কর্তৃপক্ষ। কিন্তু জাতীয় পরিচয়পত্রে থাকা ব্যক্তিগত নম্বরের আগে জন্মসন লেখা নেই। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রে ব্যক্তিগত নম্বরের এই হেরফেরের কারণে ভিসা অফিসে জটিলতায় পড়ছেন ভিসা প্রার্থীরা।
এ ব্যাপারে জানতে চাইলে পাসপোর্ট অধিপ্তরের একজন কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা মেনেই এটা করা হচ্ছে। ভুক্তভোগীরা বলছেন, এক্ষেত্রে বিদেশি দূতাবাস বা হাই কমিশনগুলোতে চিঠি দিয়ে জানানোর দরকার ছিল। না জানানোর ফলেই ভিসা চাইতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে।
