বদরুল বোরহান
মিথ্যে ছড়ায় বাতাসের বেগে
সত্য ছড়ায় ধীরে,
মিথ্যে ছড়ায় ডালপালা সব
সত্য বিষয় ঘিরে।
সত্য-মিথ্যে দ্বন্দ্বে
ব্যাঘাত ঘটায় ছন্দে
সত্য কখনো হয় না হতাশ
থাকে অবিচল স্থির,
মিথ্যে বাড়ায় হতাশার বীজ
পেরেশান ও অস্থির।
সত্য বাড়ায় আস্থা
মিথ্যে হারায় রাস্তা
মিথ্যে-দাপট সহসা হারায়
কালের ঘূর্ণিপাকে,
বিজয়ের বেশে সত্যই শুধু
চিরকাল টিকে থাকে।
