টেক ফটো

আপডেট : ১০ জুলাই ২০১৪, ১৯:৩৬
গেমিং নিয়ে আগ্রহীদের জন্য প্রতিবছর আয়োজন করা হয় ইথ্রি নামের এক বিশেষ আয়োজন। গেম কনসোল নির্মাতাসহ গেম নির্মাতারাও নতুন নতুন গেম নিয়ে হাজির থাকে এই আয়োজনে। ইথ্রি আয়োজনের ছবি দিয়েই সাজানো হলো আজকের টেকফটো গেমারদের মধ্যে গেম খেলতে খেলতে চরিত্রের সাথে মিশে যায় অনেকেই। ইথ্রিতেও তেমনি পছন্দের গেমিংয়ের চরিত্রের অনুকরণে হাজির হয়েছেন গেমাররা। ০০০০ কেবল নতুন গেম বা গেম কনসোলের প্রদর্শনী আর সেমিনারই নয়, নতুন গেম খেলার সুযোগও ছিল ইথ্রিতে। ছবিতে গেম খেলতে দেখা যাচ্ছে গেমারদের। ০০০০ ইথ্রিতে আচমকা ‘দ্য লিটল বিগ প্ল্যানেট ৩’র ঘোষণা দিয়ে সকলকে তাক লাগিয়ে দেয় সনি। ছবিতে তারই একটি মুহূর্ত ধরা পড়েছে সনি কর্মকর্তাদের সাথে। ০০০০ মাইক্রোসফটের প্রেস শোতে আইডি@এক্সবক্সে নতুন ইন্ডি থিম প্রদর্শন করেন। আইডি@এক্সবক্সের পরিচালক ক্রিস কার্লাকে দেখা যাচ্ছে সেটিই প্রদর্শন করতে।