সকালবেলার ঘুম ঘুম ভাব কাটানোর জন্য কফির চাইতে অ্যাপল জ্যুস অনেক বেশি কার্যকরী।
ইনস্ট্যান্ট কফি উদ্ভাবিত হয় ১৯০১ সালে।
ব্যাঙ কখনো কোনো কিছু পান করতে পারে না। এ কারণে দেহের জন্য প্রয়োজনীয় পানি ব্যাঙ গ্রহণ করে ত্বকের মাধ্যমে।
বাটারমিল্ক নামে যে পানীয়টি আমরা চিনি তাতে কোনো বাটার থাকে না।
গরুর দুধের প্রতি যে সংখ্যক মানুষের অ্যালার্জি বা সংবেদনশীলতা রয়েছে সেটি অন্য যেকোনো খাবারের প্রতি মানুষের অ্যালার্জির চাইতে বেশি।
টি-ব্যাগ আবিষ্কৃত হয়েছিল ১৯০৮ সালে।
১৯৭০ সালে প্রথমবারের মতো কোনো কোমলপানীয় বাজারজাতকরণের জন্য প্লাস্টিকের বোতল ব্যবহার শুরু হয়।
সবচেয়ে বেশি কেনাবেচা হয় এমন তরল পদার্থের তালিকায় পেট্রোলের পরেই রয়েছে কফির অবস্থান।
