শিক্ষক : প্রতিদিন খেলাধুলা করা স্বাস্থ্যের জন্যে ভালো।
ছাত্র : আমি প্রতিদিন ফুটবল, ক্রিকেট, আর টেনিস খেলি...
শিক্ষক : এতো খুবই ভালো কথা। কিন্তু তুমি প্রতিদিন কত ঘণ্টা কওে খেলো?
ছাত্র : মোবাইলের ব্যাটারি শেষ না হওয়া পর্যন্ত, স্যার!
একবার স্বামী স্ত্রী এর খুব ইচ্ছা হল মাশরুম খাবে। কিন্তু মাশরুম কিনে আনার পর সেটির মান নিয়ে তাদের সন্দেহ হলো। তারা ভাবলেন মাশরুমটা যদি বিষাক্ত হয়। তাই তারা ঠিক করলেন আগে সেটা তাদের কুকুরকে খেতে দেবেন। কুকুরকে খেতে দেয়ার পর দেখা গেলো সেটা না মওে বেঁচে রইল। তখন স্বামী-স্ত্রী কোনো রকম সন্দেহ না করেই নিশ্চিন্ত মনে মাশরুম খেলেন। এদিকে তাদের খাওয়া যখন প্রায় শেষের দিকে তখন বাইরে থেকে তাদের ছোট ছেলে এসে জানালো যে বাড়ির পোষা কুকুরটি মারা গেছে। এটি শুনে স্বামী-স্ত্রী খুবই আতঙ্কিত হয়ে পড়লেন। ভাবলেন কিছুক্ষণের মধ্যে তারাও হয়তো মারা যাবেন। আর এই ভেবে স্বামী স্ত্রী’র কাছে অপরাধ শিকার করে নেওয়ার ভঙ্গিতে বললেন, ‘আর কিছুক্ষণ পরে তো মারাই যাবো, তাই তোমাকে শেষবারের মতো একটা সত্য কথা বলে যেতে চাই। তুমি যেটা ভাবতে সেটা আসলে সত্যি ছিল। তোমার অগোচরে আমি আসলে ঠিকই আমার আগের বান্ধবীর সঙ্গে যোগাযোগ করতাম।’ স্বামীকে থামিয়ে দিয়ে স্ত্রী বললেন, ‘আমার অপরাধও কিছু কম নয়। গেল বছর বাসা থেকে তোমার যে দশ হাজার টাকা খোয়া গেল সেটা আসলে আমিই তোমাকে না বলে সরিয়ে ফেলেছিলাম।’ স্বামী-স্ত্রীর কথোপকথনের এই পর্যায়ে আবারও তাদের ছোট ছেলে এসে উপস্থিত হলো। একটি লোককে জামা ধরে টানতে টানতে সে বললো - ‘বাবা, বাবা! এই সেই লোক যার গাড়ির তলে পড়ে আমাদের কুকুরটা মারা গেছে!’
