ভিন্নলোক

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২০:০৫
 হাতির বাচ্চা আমরা সবাই চিনি। হাতি যেহেতু তাই বলে তো বেশি খাবেই। কিন্তু তাই বলে ৮০ লিটার পানি! অদ্ভুত কিন্তু...  সত্যি যে হাতির বাচ্চা দিনে প্রায় ৮০ লিটার পর্যন্ত দুধ খেতে পারে।  আমরা সবাই জানি যে মৌমাছি মধু তৈরি করে। কিন্তু জানেন কি প্রায় ২০০০০ হাজার প্রজাতির মৌমাছির মাঝে মাত্র ৪ প্রজাতির মৌমাছি মধু তৈরি করতে পারে। বাকিরা পারে না।  অদ্ভুত হলেও সত্যি যে পানি ছাড়া একটি ইঁদুর একটি উট থেকে বেশি সময় বাঁচতে পারে!  আমরা সারাদিন নানা পিঁপড়া দেখে থাকি। কিন্তু আমরা এটি কি জানি যে পিঁপড়া কখনো ঘুমায় না!  ঘুঘু পাখি এবং পিপড়ার কাহিনী আমরা সবাই জানি। কিন্তু এটা কি জানেন যে পিঁপড়া পানির নিচে ২ দিন ধরেও বেঁচে থাকতে পারে।  বিড়াল আমাদের অতি পরিচিত একটি প্রাণী। অন্ধকারে আমরা তেমন কিছু না দেখলেও একটা বিড়াল অন্ধকারে মানুষ থেকে প্রায় ৬ গুণ ভালো দেখতে পারে। টাপেটাম লুসিডামের জন্য এটি পারে বিড়াল। এটি একটি বাড়তি লেয়ার যা আলো ধারণ করে রাখতে পারে।  বিড়ালের কান দেখতে ভালোই সুন্দর। জানেন কি, একটি বিড়ালের প্রতিটি কানে ৩২টি করে পেশি থাকে।