আপনার রাশিফল

আপডেট : ৩০ মে ২০১৯, ০০:৩৬

মুহম্মদ আনিসুল হক

৩০ মে ২০১৯ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ১৬ জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ এবং ২৪ রমজান ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-১১ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা:৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা:৩ ও ৫। শুভবার:বুধ ও বৃহস্পতিবার। শুভ রত্ন:পান্না ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

 গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো যাবে না। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)  

আর্থিক দিক ভালো যাবে। আয় উপার্জন বৃদ্ধি পেতে পারে। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে চাকরিজীবীদের কারো পদোন্নতি হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

শরীর ভালো যাবে না। অবহেলা না করে চিকিত্সা নিন। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। বিনিয়োগে সতর্ক থাকুন। জৈবিক কামনা বাসনাকে সংযত রাখুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভবান হতে পারেন। নতুন বিনিয়োগে সুফল পাবেন। অপরের প্রতি সদাচরণ করুন। বন্ধুদের কারো সহযোগিতায় উপকৃত হতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

শরীর ভালো নাও থাকতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুকে দুর্বলভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। আবেগ সংযত রাখুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের পরামর্শ গ্রহণ করুন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। শরীর ভালো থাকতে পারে।

 

 

০