সরকারের সাথে সমান্তরালভাবে ডিজিটাল বাংলাদেশ গড়তে রূপকল্প ২০২১ বাস্তবায়নে কাজ করবে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। এ কাজে সরকারও প্রান্তিক পর্যায়ে প্রযুক্তি সেবা পৌঁছে দিতে বিসিএস-এর পাশে থাকবে। গত ৯ জুলাই রাজধানীর একটি হোটেলে বিসিএস আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে এই আশ্বাস দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। বিসিএস সভাপতি এএইচএম মাহফুজুল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিএস মহাসচিব নজরুল ইসলাম মিলন। বিসিএস-এর কার্যনির্বাহী কমিটির বর্তমান ও প্রাক্তন কর্মকর্তাবৃন্দ, সমিতির সদস্যবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
