আজকের রাশিফল

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২০:৪৪
আজ ২৭ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ এবং ১২ রমজান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩১ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:২। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র। আপনার শুভসংখ্যা: ২। শুভবার: সোমবার। শুভরত্ন: মুক্তা। প্রকৃতিগতভাবে আপনি: অস্থির ও বৈচিত্র্যপ্রিয়। ধৈর্যের অভাব আছে। আপনার কল্পনা ইনটুইশন ও স্মরণশক্তি প্রখর। আপনি একদিকে বহির্মুখী তত্পরতা ভালোবাসেন, অন্যদিকে বাসস্থান ও পরিবার-পরিজনের প্রতিও আপনার আগ্রহ প্রবল। এই পরস্পর বিরোধী প্রবণতা আপনার লক্ষণীয় বৈশিষ্ট্য। নিয়ম-শৃঙ্খলার অভাব আছে আপনার মধ্যে। আপনাকে আত্মবিশ্বাসী, নিয়মানুবর্তী ও একক লক্ষ্যাভিসারী হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: উইলিয়াম গ্রোভ, বিজ্ঞানী আলেকজান্ডার প্রখোরভ, অভিনেতা ইয়ুল ব্রাইনার, জ্যোতির্বিদ জোসেফ লেলেনডি, স্যার কার্লহুল, পূর্ণিমা, ক্রিকেটার পঙ্কোজ রায় প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ ভাগ্য আজ আপনাকে সহায়কা করতে পারে। উচ্চশিক্ষায় নিয়োজিত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। কারো সাথে বাকপ্রতিবাদে লিপ্ত না হলেই ভালো করবেন। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ব্যবসায়ীক দিক দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। গৃহে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আশা ভঙ্গের কোনো কারণ দেখা দিতে পারে। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রাতিষ্ঠানিক কাজে মানসিক চাপে ভুগতে পারেন। বিকেলের দিকে আর্থিক দিক কিছুটা ভালো যেতে পারে। চঞ্চলতা পরিহার করার চেষ্টা করুন। অকারণ ব্যয় পরিহার করতে পারলে ভালো করবেন। কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। ব্যবসায়ীক লেনদেন ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা দেখা দিতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। আজ কোনো শুভ সংবাদ পেতে পারেন। রোমান্স শুভ। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ কর্মজীবীদের কর্ম পরিবেশ অনুকূল থাকবে। ব্যবসায়ীক লেনদেন শুভ। আজ কাঙ্ক্ষিত প্রাপ্তি আশা করতে পারেন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধির যোগ আছে। বেকারদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আজ কারো কারো চাকরি প্রাপ্তির সুযোগ সৃষ্টি হতে পারে। পদস্থ কর্মকর্তাদের বদলির সম্ভাবনা আছে। আজ কোনো কারণে হঠাত্ চিন্তিত হতে পারেন। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। আজ মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় অধিক মনযোগী হতে হবে। অন্যথায় কাঙ্ক্ষিত ফল লাভের সম্ভাবনা কম। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করতে হবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মোন্নতির যোগ আছে। দাম্পত্য পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কলহ-বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ দিনটি শুভ নয়। মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। কলহ-বিবাদ এড়িয়ে চলুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। বিদ্যার্থীদের জন্য পরিবেশ অনুকূল নয়। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কর্মপরিবেশ অনুকূল থাকবে। আজ কোনো অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। দাম্পত্য ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। উত্তেজনা পরিহার করুন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ দিনটি শুভ নয়। আজ কারো দ্বারা প্রতারিত হতে পারেন। কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। মাথা ঠাণ্ডা রেখে পরিস্থিতি মোকাবেলা করুন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। আজ পেশাগত সুনাম ও সাফল্য বৃদ্ধি পেতে পারে। আজ কোনো ঘনিষ্ঠজনের সাথে মতানৈক্য দেখা দিতে পারে। কলহ-বিবাদ এড়িয়ে চলুন। অন্যথায় মানসিক অবসাদে ভুগতে পারেন। কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকবে।