ভাঙ্গুড়ায় ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২১:০৩
ভাঙ্গুড়া উপজেলা সদর শরত্নগর বাজার ও ভাঙ্গুড়া বাজারের মধ্যেকার সংযোগ রক্ষাকারী বড়াল নদীর উপর বেইলি ব্রিজটি যান চলাচলের অযোগ্য হয়ে পড়ায় কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। দীর্ঘদিন এর উপর দিয়ে বাস-ট্রাক চলাচল করতে পারছে না। ব্যবসায়ীরা মালামাল লোড-আনলোড করতে বাড়তি খরচের সম্মুখীন হচ্ছেন। পাবনা সড়ক ও জনপথ বিভাগ ১৯৮৬ সালে বেইলি ব্রিজটি নির্মাণ করে। এরপর অনেকবার ব্রিজের পাটাতন নষ্ট হয়েছে,সংস্কার করা হয়েছে ১০/১২ বার। এখন এটা একবারেই অচল। সওজ ৫/৭ বছর আগে ভারি যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করলেও ব্রিজটির স্টীল অবকাঠামো সরিয়ে পিলারের উপর ছাদ ঢালাইয়ের কোন রকম উদ্যোগ নেয়নি।