সারাদেশের সাথে পাঁচবিবির টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২১:০৪
সারাদেশের সাথে জয়পুরহাটের পাঁচবিবির টেলিফোন যোগাযোগ ৭দিন ধরে বিচ্ছিন্ন রয়েছে। টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন থাকায় উপজেলা প্রশাসন, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংকিং সেবাসহ জরুরি গুরুত্বপূর্ণ সেবা খাতে সকল ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া ফ্যাক্স সংযোগ না থাকায় সরকারি বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ চিঠিপত্র আদান-প্রদান বিঘ্ন ঘটছে। উপ-সহকারী প্রকৌশলী আবুল হোসেন জানান, উপজেলায় ৩শ’ ৬০ জন টেলিফোন গ্রাহক রয়েছেন। ৪ জুলাই রাতে এক্সচেঞ্জের ২টি ভোল্টেজ ট্রান্সফর্মার বিকল হয়ে পড়ে।