মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জয়নাল আবেদীন হাজরা পেনশনের টাকা ব্যাংক থেকে উঠাতে এসে গত ৮ জুলাই থেকে নিখোঁজ হন। উপজেলা সদরের সোনালী ব্যাংক এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর বাড়ি উপজেলার মুন্সীরহাট এলাকায়। জামাতা মাসুদ রানা জানান, মঙ্গলবার দুপুরে উপজেলা হিসাবরক্ষণ অফিস থেকে কাজ সেরে পেনশনের টাকা উত্তোলনের জন্য তিনি সোনালী ব্যাংকে যান। সেখান থেকে টাকা উত্তোলন করে আর বাড়ি ফেরেননি। অদ্যাবধি তাঁর কোন খোঁজ নেই। বুধবার নিখোঁজ শিক্ষকের ভাই তোফাজ্জল হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
