মিয়ানমারে পাচার হচ্ছে বিভিন্ন কোম্পানি মোবাইল সিম। মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলো সীমান্ত এলাকায় যত্রতত্র ভাবে টাওয়ার স্থাপন করেছে। ঐসব টাওয়ারের সাহায্যে মিয়ানমারের অভ্যন্তরে ১০ কিলোমিটার পর্যন্ত নেটওয়ার্ক বিস্তৃতি লাভ করেছে।
মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত আরাকান রাজ্যের বিশাল একটি অংশের বসবাসরত প্রতিটি রোহিঙ্গার হাতে এখন বিভিন্ন কোম্পানির মোবাইল রয়েছে। তাদের মোবাইলে বেশির ভাগ ব্যবহূত হচ্ছে রবি, গ্রামীণফোনসহ বিভিন্ন নেটওয়ার্ক কোম্পানির সিম কার্ড।
মিয়ানমারের মংডু বলী বাজার গ্রামের জাফর আলমের ব্যবহূত ০১৮৪৩৭২৮৩৭৩ নাম্বারে যোগাযোগ করা হলে সে জানান, বাংলাদেশের সীমান্ত এলাকায় রবি ও গ্রামীণ ফোনের টাওয়ার স্থাপনের ফলে মিয়ানমারের অভ্যন্তরে ১০ কিলোমিটার জুড়ে সরাসরি নেটওয়ার্ক থাকার কারণে বাংলাদেশের সাথে সহসায় যোগাযোগ করা যায়। এজন্য এখানকার সাধারণ নাগরিক থেকে শুরু করে আইনপ্রয়োগকারী সংস্থার লোকজন পর্যন্ত বাংলাদেশী মোবাইল সিম ব্যবহার করছে।
