জেলার কেন্দুয়া উপজেলার গামরুলী গ্রামের বৃদ্ধ আব্দুল হাকিমকে হত্যার অভিযোগে একই গ্রামের আবু সিদ্দিককে যাবজ্জীবন কারাদন্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করা হয়। দীর্ঘ ১০ বছর মামলা চলার পর গতকাল বৃহস্পতিবার নেত্রকোনার অতিরিক্ত জেলাও দায়রা জজ মোঃ আব্দুল হামিদ এই রায় প্রদান করেন।
জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৫ সনের ২৮ সেপ্টেম্বর আব্দুল হাকিম মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে চিকত্সারত অবস্থায় ঐ রাতেই মারা যায়।
