ঈদ উপলক্ষে সংবাদপত্র অফিসে বোনাসসহ বেতন-ভাতা পরিশোধের অনুরোধ

আপডেট : ২৯ মে ২০১৯, ২০:৩৪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে কর্মরত সাংবাদিক-কর্মচারিদের বোনাসসহ বেতন-ভাতাদি পরিশোধের অনুরোধ করেছে সংবাদপত্র মজুরি বোর্ড বাস্তবায়ন মনিটরিং টিম। বুধবার তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের নির্দেশনা অনুসারে ৮ম সংবাদপত্র মজুরি বোর্ড বাস্তবায়ন মনিটরিং টিমের এক সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুসারে মজুরি বোর্ড বাস্তবায়নকারী সকল সংবাদপত্র ও সংবাদ সংস্থাসমূহে নিয়োজিত সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মচারীদের ঈদ বোনাসসহ বকেয়া বেতন-ভাতাদি পবিত্র ঈদুল ফিতরের আগেই পরিশোধের জন্য অনুরোধপত্র জারি করা হয়।

ইত্তেফাক/জেডএইচডি