বড়াইগ্রামে বিদায় সংবর্ধনা
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রাম উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও সদ্য বিদায়ী অফিসারদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মোসা. শরীফুন্নেসার সভাপতিত্বে সদ্য বিদায়ী তিনজন কর্মকর্তা যথাক্রমে সহকারী কমিশনার (ভূমি) মুহা. শওকাত আলী, সমবায় কর্মকর্তা আমজাদ হোসেন ও বরেন্দ্র বিভাগের উপ-সহকারী প্রকৌশলী শামসুল ইসলামসহ কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল মান্নান, সমাজসেবা কর্মকর্তা বায়েজীদ হোসেন ওয়ারেছী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল হক চৌধুরী, উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
ফুলবাড়িতে অটোরিকশা মালিক সমিতির কমিটি গঠন
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা অটোরিক্সা মালিক সমিতির দ্বি-বার্ষিক সভা গতকাল বৃহস্পতিবার সংগঠনের সভাপতি শেখ সাহার আলীর সভাপতিত্বে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় মোকসদুল সরকার বাদশাকে সভাপতি ম.ম ফারুক ফকিরকে সাধারণ সম্পাদক এবং মিলন সরকারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আনোয়ার হোসেন সরকার, সহ-সম্পাদক মোখলেছার রহমান মুকুল, কোষাধ্যক্ষ জাইদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম, প্রচার সম্পাদক আসাদুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুর রউফ, সড়ক সম্পাদক নূর মোহাম্মদ, সহ-সড়ক সম্পাদক মো. লেবু ও ক্রীড়া সম্পাদক রুবেল সরকার। এছাড়াও কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে মতিয়ার রহমান, ফরহাদ হোসেন, সাহেব আলী, ওয়াজেদ আলী, একরামুল হক ও জাইদুর সরকার।
নাগেশ্বরীতে নবদম্পতির সংবাদ সম্মেলন
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা \ নাগেশ্বরীতে হয়রানি এড়াতে সংবাদ সম্মেলন করেছে নবদম্পতি। গতকাল বৃহস্পতিবার সকালে পুরাতন বাজার গোলাবাড়ী এলাকায় তাদের নিজ বাড়িতে লিখিত বক্তব্য পাঠ করেন নববধূ দোলা দত্ত। এ সময় উপস্থিত ছিলেন তার স্বামী বলাই চন্দ্র সাহা ও পরিবারের অন্যান্য সদস্য। তার বক্তব্যে বলেন, তিনি টাংগাইলের কাগমারী পোদ্দার পাড়া গ্রামের পরিমল দত্তের মেয়ে। নাগেশ্বরী গোলাবাড়ীর বৈদ্যনাথ সাহার ছেলে বলাই চন্দ্রের সাথে ভালবাসা পরিবার মেনে না নেয়ায় বাড়ি থেকে পালিয়ে তিনি স্বেচ্ছায় বলাইয়ের সাথে গত ২৯ জুন নোটারি পাবলিকের কার্যালয় কুড়িগ্রামে ও একই দিনে ভুরুঙ্গামারীতে রেজিষ্ট্রার কাঞ্চনের মাধ্যমে হিন্দু বিবাহ নিবন্ধন করান। তারা দু‘জন পূর্ণ বয়স্ক। দু’জনে জাগতিক ও ধর্মীয় অনুশাসন মেনে স্বামী-স্ত্রী হিসেবে সারাটা জীবন কাটাতে চান।
বাগেরহাটে রোগীর মাঝে চেক বিতরণ
বাগেরহাট প্রতিনিধি \ বাগেরহাটে ক্যান্সার, কিডনী ও লিভার সিরোসিস আক্রান্ত ১৪ জন অসহায় রোগীকে ৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব ডা:মোজাম্মেল হোসেন এমপি রোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. রুহুল আমীন শেখ, পঞ্চকরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজ্জাক মজুমদারসহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকা করে এই চেক বিতরণ করা হয়।
বেতাগীতে কৃষি, মত্স্য, পোল্ট্রি ও প্রকল্পের কর্মশালা
বেতাগী (বরগুনা) সংবাদদাতা \ বেতাগীতে উপজেলা বাজার কৃষি, মত্স্য ও পোল্ট্রি ব্যবসায়ী সংগঠন ও লোকাল এগ্রি-বিজনেস নেটওয়ার্ক প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের ও ক্যাটালিস্ট-হ্যালভেটাস সুইস ইন্টার কো-অপারেশন বাংলদেশের যৌথ সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ও ব্যবসায়ী সমিতির সাথে সমঝোতা স্মারক ও অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন হাওলাদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো:শাহজাহান কবির। প্রকল্পের রিজিওনাল অফিসার মশিউর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুছ ছোবাহান, কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদার, প্রাণী সম্পদ কর্মকর্তা ড:আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মন্টু, প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর আবুল কালাম আজাদ প্রমুখ।
রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ চরমপন্থী গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি \ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন নগর তিন রাস্তার মোড় এলাকা থেকে বুধবার সন্ধ্যায় অস্ত্র ও গুলিসহ এক চরমপন্থী সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম আমিনুল সেখ। তার বাড়ি একই ইউনিয়নের রাজধরপুরের আলীখারপাড়া গ্রামে।
শিবগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকার ৭৬ বিঘী নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় বৃহস্পতিবার সকালে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিওপির সদস্যরা বৃহস্পতিবার সকালে ১৭৮/৪ এস সীমান্ত পিলারের প্রায় দেড় কিলোমিটার অভ্যন্তরে ৭৬ বিঘী ব্রিজের পাশে ভুট্টা ক্ষেতের ভিতর থেকে মালিকবিহীন অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করে। উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও ম্যাগাজিন শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে।
বিষ দিয়ে মাছ ধরার সময় সুন্দরবনে ৪ দুর্বৃত্ত আটক
মংলা (বাগেরহাট) সংবাদদাতা \ পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের হাড়বাড়িয়া অফিস খালে বিষ দিয়ে মাছ শিকারের সময় গত বুধবার ৪ দুর্বৃত্তকে আটক করেছে বনবিভাগ। সুন্দরবনের চাদপাই স্টেশনের সহকারী রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, বনের হাড়বাড়িয়া ফরেস্ট অফিস সংলগ্ন হাড়বাড়িয়ার অফিস খালে বিষ দিয়ে একদল দুর্বৃত্ত মাছ শিকার করছিল। সেখানে যৌথ অভিযান চালায় চাদপাই স্টেশন ও হাড়বাড়িয়া ফাঁড়ির বনপ্রহরীরা। এ সময় অভিযানকারীরা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে ৪ দুর্বৃত্তকে আটক করে।
শিবালয় পূজা উদযাপন পরিষদের মানববন্ধন
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ শিবালয় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রথীন সাহা ও স্ত্রী পুত্রের উপর হামলার প্রতিবাদে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে টেপড়া বাসস্ট্যান্ডে গতকাল বৃহস্পতিবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত। ৮ জুন রাতে চিহ্নিত সন্ত্রাসীরা তার নিহন্দ গ্রামের বাড়িতে হামলা চালায়। উপজেলা পূজা উদযাপন পরিষদ, শিবালয়-হরিরামপুর থানা পোল্ট্রি পরিবেশক সমিতি, আমরা নিহন্দবাসীসহ সহস্রাধিক লোক মানববন্ধনে অংশগ্রহণ করেন। জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অ্যাডভোকেট অসীম বিশ্বাস, সাধারণ সম্পাদক রতন দত্ত, অ্যাডভোকেট দীপক ঘোষ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বিকাশ চন্দ্র সাহা, ভাইস চেয়ারম্যান আলী আহসান মিঠু, জাসদ নেতা আরিফ হোসেন, সুদীপ ঘোষ বাসু, দ্বিব্যেন্দু কুমার বাবু, কবি সত্য নারায়ণ প্রমুখ বক্তব্য রাখেন।
মুকসুদপুরে লার্নিং এন্ড আর্নিং প্রশিক্ষণ শুরু
মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের মুকসুদপুরে তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ঘরে বসে অর্থ উপার্জনের উদ্দেশ্যে প্রত্যেক ইউনিয়নের আইএসসিদের গতকাল বৃহস্পতিবার থেকে পাঁচ দিনব্যাপী লার্নিং এন্ড আর্নিং প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা প্রসাশনের সহযোগিতায় ডাক ও টেলিযোগাযোগ তথ্য-প্রযুক্তির মন্ত্রণালয় থেকে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মুঃ খায়রুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ মন্ত্রালয়ের সচিব নজরুর ইসলাম খান, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল প্রমুখ।
গোয়ালন্দে সন্ত্রাসী সিতাই গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি \ রাজবাড়ীর গোয়ালন্দে শীর্ষ সন্ত্রাসী ও একাধিক ডাকাতি মামলার আসামী মোঃ ছিদ্দিকুর রহমান ওরফে সিতাইকে (২৮) গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে গোয়ালন্দ পৌরসভার নিলু সেকের পাড়া মহল্লার মো ঃ মনছুর আলীর ছেলে। গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মো ঃ মিজানুর রহমান জানান, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক ডাকাতি মামলার আসামী ছিদ্দিকুর রহমান ওরফে সিতাইকে গত বুধবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকার তেলের পাম্পের সামনে থেকে পুলিশ গ্রেফতার করে। সে একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানাসহ বিভিন্ন ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি।
উল্লাপাড়ায় সংবাদপত্র হকারের উপর সন্ত্রাসী হামলা
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ উল্লাপাড়ায় দৈনিক সংবাদপত্রের হকার আমিরুল ইসলাম গত বুধবার বিকেলে পৌর শহরের শ্রীকোলা মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গুরুতর অবস্থায় স্থানীয় সাংবাদিকরা তাকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। জানা গেছে, সে পত্রিকা বিক্রি করে বাড়ি ফেরার পথে বাখুয়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে রেজাউল ও তার দল লাঠিসোঁটা নিয়ে তার উপর হামলা করে। তারা তাকে বেধড়ক পিটিয়ে তার মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। উল্লাপাড়া সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি ইসলাম আলী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কুমিল্লায় জাতীয় মূসক দিবসের র্যালি
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লায় জাতীয় মূল্য সংযোজন কর দিবস উপলক্ষে নগরীতে র্যালি বের করা হয়। গতকাল বৃহস্পতিবার কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট কুমিল্লার কমিশনার মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে র্যালিটি ডিসি রোডের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে কমিশনারেটের কর্মকর্তা-কর্মচারী, করদাতা ও ব্যবসায়ী প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। র্যালি শেষে এক পথসভায় বক্তব্য রাখেন কমিশনার মোহাম্মদ এনামুল হক, যুগ্ম কমিশনার রাশেদুল আলম, সহকারি কমিশনার আলী রেজা হায়দার, নিতীশ চন্দ্র বিশ্বাস, রাজস্ব কর্মকর্তা হারুন-অর-রহমান প্রমুখ।
চরভদ্রাসনে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা ২০১৪-এর উদ্বোধন ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব হাসান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ.জি.এম. বাদল আমিন। উক্ত মেলায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এ.কে.এম. মহীউদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন, সেনেটারী ইসেনপেক্টর আবুল কালাম আজাদ, উপজেলা বন কর্মকর্তা মোঃ সেলিম রেজা প্রমুখ।
সুজানগরে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
সুজানগর (পাবনা) সংবাদদাতা \ পাবনার সুজানগর উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদফতরের উদ্যোগে এবং আমন প্রণোদনা প্যাকেজ কর্মসূচির আওতায় গতকাল বৃহস্পতিবার উপজেলার ১০০ জন কৃষকের মাঝে সার ও বিজ বিতরণ করা হয়। পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে ওই সার ও বিজ বিতরণ করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন ও উপজেলা কৃষি অফিসার আমজাদ হোসেনসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাদারীপুরে জাতীয় মূসক দিবস পালিত
মাদারীপুর প্রতিনিধি \ জাতীয় মূসক দিবস পালন উপলক্ষে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ জেলা সদরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার মো. বিল্লাল হোসেন। এ আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাহেদ হোসেন, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, নিখিল চন্দ্র, স্বপন কুমার এবং ব্যবসায়ী কে.এম. হাবিবুর রহমান। অনুষ্ঠানে ব্যবসায়ীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সখীপুর পৌরসভার প্রাক-বাজেট আলোচনা
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ সখীপুর পৌরসভার ২০১৪-১৫ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা বৃহস্পতিবার পৌর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রাক-বাজেটে স্থানীয় সাংবাদিকসহ নানা পেশা শ্রেণির লোকজন মুক্ত আলোচনায় অংশ নেন। পৌর মেয়র আবু হানিফ আজাদের সভাপতিত্বে প্রাক-বাজেট আলোচনায় প্রস্তাবিত বাজেটের নানাদিক নিয়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সখীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মোসলেম আবু শফী, সা. সম্পাদক শাকিল আনোয়ার. ইকবাল গফুর, মামুন হায়দার, কাউন্সিলর এম ও গণি, সাজ্জাত লতিফ, আবুল কালাম প্রমুখ।
রূপগঞ্জে রোটারী ক্লাবের আলোচনা সভা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ রোটারী ক্লাব আড়ং ঢাকার উদ্যোগে গত বুধবার সন্ধ্যায় ৩৬২তম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন রোটারী ক্লাব আড়ং ঢাকার (৩২৮১) সভাপতি আনিছুর রহমান ভুঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক মো. হানিফ মোল্লা, সংগঠনের সাধারণ সম্পাদক দিদার উদ্দিন সেলিম, ফরিদুল আলম, আনিছুল হক লিটু, ফিরুজুল আলম, মোস্তফা কামাল, নুরুল হুদা আনসারী, ফেরদৌস আলম, শফিকুল ইসলাম তালুকদার প্রমুখ।
শালিখায় মাদক ব্যবসায়ী আটক
শালিখা (মাগুরা) সংবাদদাতা \ শালিখা উপজেলা সদরের আড়পাড়া গ্রামের পূর্ব পাড়ায় পুলিশ অভিযান চালিয়ে ১০ লিটার মদসহ এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী রণজিত বিশ্বাসকে গ্রেফতার করে। পবিত্র রমজান মাসে শালিখাতে চুটিয়ে মাদক বিক্রির সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে পুলিশ প্রশাসন নড়েচড়ে বসে। এরই ধারাবাহিকতায় শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথের নেতৃত্বে পুলিশের একটি দল গত বুধবার রাত নয়টার দিকে রণজিতের বাড়িতে অভিযান চালিয়ে ১০ লিটার মদ উদ্ধার ও মাদক ব্যবসায়ী রণজিতকে আটক করে। মামলা দায়েরের পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মানবাধিকার কর্মীর ওপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন
নেত্রকোনা প্রতিনিধি \ রাঙ্গামাটিতে মানবাধিকার কর্মী আইনজীবী সুলতানা কামাল ও ইফতে খায়রুজ্জামানসহ মানবাধিকার কর্মী ও পুলিশ সদস্যদের ওপর হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার কয়েকটি মানবাধিকার সংগঠনের (জেলা মানবাধিকার ফোরাম, মানবাধিকার আইনজীবী পরিষদ, মানবাধিকার নারী সমাজ, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি) উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে মানবাধিকার কর্মী ছাড়াও সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ সমাজের নানা শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী-আইনজীবী নজরুল ইসলাম, আমিনূল হক, কোহিনুর বেগম, আবদুল হাই , দিলুরা বেগম প্রমুখ।
প্রতিবন্ধী জীবনমানের উন্নয়নে মেহেরপুরে মতবিনিময়
মেহেরপুর প্রতিনিধি \ প্রতিবন্ধীর অধিকার প্রতিষ্ঠায় এবং জীবনমানের উন্নয়নে মেহেরপুরের প্রতিবন্ধী সংগঠন এপেক্স বডির সদস্যদের সাথে মেহেরপুর-১ আসনে সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেনের বাসভবনে গতকাল বৃহস্পতিবার সকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এমপি প্রফেসর ফরহাদ হোসেন বলেন, প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় এবং জীবনমানের উন্নয়নে জেলার প্রতিবন্ধীদের সরকারি সকল পর্যায়ের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। এপেক্স বড়ির সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসপিডি’র নির্বাহী প্রধান আয়ূব নবী মোল্লা, এপেক্স বডির কন্ট্রাক্স পারসন ওয়াজেদ খান, এপেক্স বডির সাধারণ সম্পাদক ভবানী শাহ, সিডিআরপি’র প্রতিনিধি আসমা মুনমুন, এপেক্স বডির কোষাধ্যক্ষ হাসানুর রহমান, সিএম স্বপন আলী প্রমুখ।
বেনাপোল সীমান্তে ভারতীয় পণ্য উদ্ধার
বেনাপোল (যশোর) সংবাদদাতা \ বেনাপোল সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে চোরা পথে আসা ৯ লাখ ৬৬ হাজার ৮১০ টাকা মূল্যের ভারতীয় থ্রিপিস, শাড়ি, তৈরি পোশাক, চকলেট, কসমেটিকস, গাড়ির যন্ত্রাংশ ও ফেনসিডিল উদ্ধার করেছে ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।
বিজিবি ২৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোহাম্মদ লিয়াকত আলী জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে বেনাপোল, কাশিপুর, যাদবপুর এবং বেনাপোল আইসিপি সীমান্তে বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আমড়াখালী, সাদিপুর, বড়কাবিলপুর এবং বড়বাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে এ সব পণ্য উদ্ধার করেছে। উদ্ধার করা মালামাল বেনাপোল শুল্ক গুদামে এবং মাদকদ্রব্য বিজিবি ব্যাটালিয়নে জমা দেয়া হয়েছে।
মোরেলগঞ্জে বনায়ন কর্মসূচির উদ্বোধন
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জে ব্র্যাক পোলেরহাট শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়। পুটিখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ চাঁন মিয়া এ কর্মসূচির উদ্বোধন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন প্রকল্পের আওতায় অত্র ইউনিয়নের হানিফ শেখের বাড়ি হতে লুত্ফর হাওলাদারের বাড়ি পর্যন্ত প্রায় ২ কি. মি. রাস্তার পাশে ১১শ’ চাম্বল ও নিমের চারা রোপণ করা হবে। উপস্থিত ছিলেন, ব্র্যাক পোলেরহাট শাখার ব্যবস্থাপক মনিরা খাতুন, জেলা কর্মকর্তা কামরুজ্জামান, গোপাল আচার্য, পুটিখালী ব্র্যাক দারিদ্র্য বিমোচন কমিটির সভাপতি সাংবাদিক মল্লিক জাকির হোসেন, জাহাঙ্গীর মল্লিক প্রমুখ।
মনোহরদী উপজেলার বাজেট প্রণয়ন কর্মশালা
মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা \ মনোহরদী উপজেলা পরিষদের পরিকল্পনা ও বাজেট প্রণয়ন বিষয়ক কর্মশালা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন উপজেলা গর্ভন্যান্স প্রজেক্টের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। ইউএনও মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা গর্ভন্যান্স প্রজেক্টের বিভাগীয় ফ্যাসিলেটর ড. সোহেল ইকবাল। কর্মশালায় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রমুখ। বক্তব্য রাখেন, মনোহরদী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. গোলাম ফারুক, উপজেলা হাসপাতালের আরএমও ডা. মো মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন গোলাপ, এহসানুল হক শরিফ, অধ্যাপক মমিনুল ইসলাম কাঞ্চন, প্রধান শিক্ষক রমিজ উদ্দিন আকন্দ, সাংবাদিক শ্যামল মিত্র প্রমুখ।
