নগরকান্দায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ শাহীনুজ্জামান শাহীনের খামখেয়ালীপনা এবং দুর্নীতিপরায়নতায় অতিষ্ঠ হয়ে এলাকাবাসী তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে সর্বস্তরের জনতার ব্যানারে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশ করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি পেশ করেন। এম এন একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আনিছুর রহমান সুমন, অধ্যক্ষ আবু বকর মিয়া, রায়হান উদ্দীন মাষ্টার, ইউপি চেয়ারম্যান খন্দকার ওহিদুল বারী আলম, আ:মান্নান ফকির, রফিকুজ্জামান অনু ও জিন্নাহ সরদার, মানোয়ার হোসেন, দেলোয়ার হোসেন ফকির, কামরুজ্জামান ফকির, কবির হোসেন ঠাণ্ডু প্রমুখ ।
