আমট্ট দুর্ঘটনার ৮ বছর পরও রেলগেট নির্মিত হয়নি

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২১:৫৪
আজ ১১ জুলাই জয়পুরহাটের আক্কেলপুরের আমট্ট রেলক্রসিং-এ ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ হারায় ৩৫ জন আর আহত হয় ৩৩ জন। দুর্ঘটনার ৮ বছর পেরিয়ে গেলেও সড়ক বিভাগের অবহেলায় সেখানে নির্মিত হয়নি কোন রেলগেট। সেই দুর্ঘটানায় স্বজন হারানোর করুণ আর্তনাদ যেন এখনো ভেসে বেড়ায় এলাকার আকাশে-বাতাসে। আজো বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত চলছে শত শত যাত্রী ও মালবাহী পরিবহন। ২০০৬ সালের আজকের দিনে আক্কেলপুর বঙ্গবন্ধু মহিলা কলেজ সংলগ্ন আমট্ট রেলক্রসিং-এ বাস-ট্রেন সংঘর্ষে প্রাণ হারা্য় ৩৫ জন আর আহত হয় ৩৩ জন।