মিঠাপুকুরে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২১:৫৪
রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর বাজারে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে আসছে ওই এলাকার প্রায় ৫শ’ ফুটবলপ্রেমী। গতকাল বৃহস্পতিবার খেলা শেষে ১৮ হাত পতাকা নিয়ে আনন্দ মিছিল করে আর্জেন্টিনা সমর্থকরা। বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে ট্রাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৪-২ গোলে হারিয়ে আর্জেন্টিনা জয়ী হবার পর পরই প্রায় ২শ’ আর্জেন্টিনা সমর্থক এ মিছিলে অংশ নেয়। এসময় আর্জেন্টিনা সমর্থকদের পটকা, আতশবাজি ফুটিয়ে আনন্দ করতে দেখা গেছে। আক্কেলপুরে আনন্দ মিছিল আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা \ সবেমাত্র ফজরের আযান শেষ হয়েছে। চারদিকে একটু একটু অন্ধকার। তখনই শেষ হয়েছে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস সেমিফাইনালের খেলা। ফাইনালে উঠার এই যুদ্ধে খেলার নির্ধারিত সময় পার হলেও কোনোদিকে গোল না হওয়ায় শেষ পর্যন্ত পেনাল্টিতে আর্জেন্টিনা ২ গোলে ফাইনালে উঠে। তখনই বাঁধ ভেঙ্গে এগিয়ে আসে জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরের পুরাতন বাজার এলাকার আর্জেন্টিনার সমর্থকরা। বের করেন একটি আনন্দ মিছিল। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্বদানকারী আব্দুর রউফ বলেন, আমরা আর্েজন্টিনার সমর্থক।