আব্দুস সামাদের স্মরণ সভা রবিবার

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২২:৩৩
গণ-আজাদী লীগের সভাপতি আলহাজ আব্দুস সামাদের স্মরণ সভা আগামী রবিবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় ১৪ দলের দপ্তর সমন্বয়ক মৃণাল কান্তি দাস এমপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।