জেপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২২:৩৩
জাতীয় পার্টি-জেপি মো: শহিদুজ্জামানকে আহ্বায়ক ও ডা. এম.এন, আলমকে সদস্য সচিব করে ৪৭ সদস্য বিশিষ্ট খুলনা জেলা আহ্বায়ক কমিটি গঠন করেছে। এ কমিটি আগামী ৩০ নভেম্বরের মধ্যে সকল উপজেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় প্রতিনিধিদের উপস্থিতিতে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। জেপির চেয়ারম্যান, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব শেখ শহীদুল ইসলাম উক্ত কমিটি অনুমোদন করেন। বান্দরবান জেলা কমিটি অনুমোদন জেপির আলহাজ্ব কাজী মো: নাসিরুল আলমকে সভাপতি ও আব্দুস সাত্তারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট বান্দরবান জেলা নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। জেপির চেয়ারম্যান পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব শেখ শহীদুল ইসলাম উক্ত কমিটি অনুমোদন করেন। -প্রেস-বিজ্ঞপ্তি