ঢাকা মহানগর দক্ষিণ শাখার অন্তর্গত পল্টন থানা ও রামপুরা থানা শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক এ দুই কমিটি বাতিল করা হয়। ছাত্রলীগের দফতর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।