আবুল হাসান কবিরাজ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার ডিএসবি বাজারের তাজ কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক আবুল হাসান কবিরাজ (৫২) হূদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেয়ার পথে গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
আফসার উদ্দিন তালুকদার
পিরোজপুরের কাউখালী দক্ষিণ বন্দরের ব্যবসায়ী ক্বারি আফসার উদ্দিন তালুকদার (৬৫) গত বুধবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।
বিশ্বমাধব বণিক
ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ী পিতাম্বর শাহ অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী বিশ্বমাধব বণিক (৭৫) মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গত বুধবার ঢাকায় এক হাসপাতালে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
মংছাঅং মার্মা
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদরে ধুংড়ী হেডম্যান পাড়া ও মার্মা সমপ্রদায়ের সমাজ সেবক ধুংড়ী হেডম্যান পাড়া নিবাসী ও ডব্লিউ এন সি এন নাইক্ষ্যংছড়ির প্রতিষ্ঠাতা সদস্য বাবু মংছাঅং মার্মা (৭৯) গত বুধবার পরলোকগমন করেন। তার মৃত্যুতে স্থানীয় বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন।
রহিমুন্নেসা
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মুনীরুল হকের মা রহিমুন্নেসা (৯৫) বার্ধক্যজনিত কারণে গতকাল জেলা শহরের সজ্জনকান্দা বড়পুল পাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার মৃত্যুতে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া গভীর শোক প্রকাশ করেছেন।
