মো. আবু তাহের খন্দকার
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রকাশনা কর্মকর্তা মো. আবু তাহের খন্দকারের কুলখানি অনুষ্ঠিত হবে আজ। এ উপলক্ষে বাদ আছর রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে বাড়ি-৩৩, রোড-১৩, সেক্টর-১০, উত্তরায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বার্ধ্যকজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন।
মির্জা মোহাম্মদ সিরাজুল ইসলাম
নারায়ণগঞ্জ মহানগরীর ২৬নং ওয়ার্ডের ‘মির্জা বাড়ী’র সন্তান এবং বনগণ বায়তুল ইসলাম জামে মসজিদের মোতওয়াল্লি মির্জা মো. আব্দুল লতিফের পিতা মির্জা মোহাম্মদ সিরাজুল ইসলাম (৮৬) গত বুধবার সকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ শুক্রবার বনগণ বায়তুল ইসলাম জামে মসজিদ প্রাঙ্গণ ও মরহুমের নিজ বাসভবন ‘মির্জা বাড়ী’তে তার কুলখানি অনুষ্ঠিত হবে। বাদ আছর মিলাদ মাহফিল ও দোয়া হবে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২৬নং ওয়ার্ডের কমিশনার মো. আনোয়ার হোসেন মরহুমের কনিষ্ঠ জামাতা।
